• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

মতলবে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্তুরের উদ্বোধন

তরুণ উদ্যোক্তারা আইটি সেন্টারে ব্যাপক পরিসরে কাজ করতে পারবে… প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

Lovelu / ৫০৫ Time View
Update : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

মাহবুব আলম লাভলু:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আর্কিটেক্ট অব ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য সজীব ওয়াজেদ জয় এর দিক নির্দেশনায় ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়তে তথ্য প্রযুক্তির বিকল্প নেই। দেশে ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে বেসরকারি বিনিয়োগের গতি বৃদ্ধি করতে উদ্যোক্তা তৈরি করতে দেশের ১১ টি জেলায় গড়ে তোলা হচ্ছে শেখ কামাল আইটি এন্ড ইনকিউবেশন সেন্টার। তারই ধারাবাহিকতায় চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা স্থাপিত হতে যাচ্ছে এই আইটি ট্রেনিং সেন্টার। এই আইটি ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং সম্পন্ন করে তরুণ উদ্যোক্তারা আইটি ইন্ডাস্ট্রি তে যেন ব্যাপক পরিসরে কাজ করতে পারেন সেই লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে হাইটেক পার্ক স্থাপন করা হচ্ছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এর ভিত্তিপ্রস্তর উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ এর সভাপতিত্বে ও মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, প্রতিযোগিতার এই যুগে আমাদের তরুণদের টিকে থাকতে হলে প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। সরকার এজন্যই একটি প্রযুক্তিনির্ভর জাতি গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার থেকে ট্রেনিং নিয়ে এখানকার তরুণ-তরুণীরা নিজের পায়ে দাঁড়াতে পারবে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
ভিত্তিপ্রস্তুর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চাঁদপুর ২ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার চাঁদপুর বাসীর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এক অনন্য উপহার। আইটি ইন্ডাস্ট্রিতে চাঁদপুরবাসীর অবদান রাখার ক্ষেত্র প্রস্তুত হলো এই আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এর ভিত্তিপ্রস্তরের মাধ্যমে। চাঁদপুরের যুব সমাজের আত্ম কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদী বলে জানান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ রফিকুল ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব পৌর সভার মেয়র আওলাদ হোসেন লিটন।
আলোচনা সভা শেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি সহ অন্যান্য অতিথিবৃন্দ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়িত লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ৪৯ ফ্রিল্যান্সারদের মাঝে একটি করে ল্যাপটপ বিতরণ করা হয়। পরে অতিথিবৃন্দ মতলব দক্ষিণ উপজেলার উত্তর উদ্দমদীতে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এর ভিত্তিপ্রস্তরর স্থাপন করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, সহকারী কমিশনার(ভূমি) সেটু কুমার বড়ুয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category