আব্দুল মান্নান সিদ্দিকী:
শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে”প্রজন্মের লেখনীতে মুক্তিযুদ্ধের বীরত্ব গাথা শীর্ষক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়দের মাঝে পুরস্কার বিতরণী প্রাক্কালে ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে শ্রীনগর উপজেলার সাংবাদিকদের নিয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসেন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম, আনসার ও বিডিপি কর্মকর্তা জহির।
আরও উপস্থিত ছিলেন, শ্রীনগর প্রেসক্লাবের আরিফ হোসেন টিপু,আরিফুল ইসলাম শ্যামল,বাব্দুর রাকিব, অমিত মীর রাতুল , উজ্জ্বল দত্ত আমিনুল ইসলাম মাসুম , শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের শেখ আল আমিন, মোফাজ্জল হোসেন, তারিকুল ইসলাম, আমিনুল ইসলাম, আব্দুল মান্নান সিদ্দিকী প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসেন সাংবাদিকদের জানান,গত ১৩ ফেব্রুয়ারী থেকে শ্রীনগর উপজেলার ৩১ টি মাধ্যমিক স্কুলের ছাএ/ছাএীদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করেন।
আগামী ২ মার্চ শনিবার শ্রীনগর স্টেডিয়ামে বিজয় ছাত্র ছাত্রী মাঝে পুরস্কার বিতরণ করা হবে।