• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

শ্রীনগরে ঢাকা দোহার সড়কে সড়ক দুর্ঘটনা বালুবাহী ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত

Lovelu / ২৫৬ Time View
Update : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

আব্দুল মান্নান সিদ্দিকীঃ

মুন্সিগঞ্জের শ্রীনগরেঢাকা দোহার সড়কে সড়ক দুর্ঘটনায়
ট্রাকের ধাক্কায় মােটরসাইকেলের পেছনে অবস্থানরত কলেজ ছাত্রী স্বর্ণা আক্তার(১৭)মোটরসাইকেল হতে রাস্তায় সিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।এসময় তার মরদেহ রেখেই পালিয়ে গেছে মােটরসাইকেল চালক।ধরা যায়নি ঘাতক ট্রাকটিও।
৫ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টায় শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত স্বর্ণা ঢাকা জেলার দোহার উপজেলার মাকসেদপুর গ্রামের সেকেন্দার খালাসির মেয়ে বলে জানা গেছে।সে দোহার পদ্মা সরকারি কলেজের দ্বাদশ মানবিক বিভাগের ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, ঢাকা-দোহার সড়কের দোহারগামী রাস্তায় অজ্ঞাত যুবকের মােটরসাইকেল করে বালাসুর বাজার থেকে আল-আমিন বাজারের দিকে যাওয়ার পথে একটি দ্রুত গতির ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে কলেজ ছাত্রী মােটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়।এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে তার মুত্যু হয়।দূর্ঘটনার পরে স্বর্ণাকে বহন করা মােটরসাইকেল নিয়ে পালিয়ে যায় চালক। ঘাতক ট্রাকটিকেও আটক করতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়েবীর জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানাে হয়। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে থানায় রাখা হয়েছে। নিহত ছাত্রীর স্বজনদের সাথে যোগাযোগ করা হচ্ছে। মােটরসাইকেল চালক ও ট্রাকটিকে সনাক্তের চেষ্টা চলছে।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে ,গাড়ি চালকদের বেপরোয়া গাড়ি চালানোর ফলে মাঝেমধ্যেই এই ধরনের দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category