• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

একুশে পাঠচক্রের ২৬তম আসর অনুষ্ঠিত

Lovelu / ২৪৫ Time View
Update : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

মো: ফিরোজ উদ্দিন, শেরপুর:

‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত হয়েছে।০২ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪টায় শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে ওই পাঠচক্র হয়।

‘সভ্যতা বিকাশে পাঠাগারের ভূমিকা” শিরোনামে একুশে পাঠচক্রের ২৬তম আসরে সহকারী অধ্যাপক নজরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার,শেরপুর জেলা উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি অধ্যাপক তপন সারওয়ার,নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল,কবি রীতেশ কর্মকার,নালিতাবাড়ী উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান মুসা, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী, শিশু শিক্ষার্থী মার্জান,তাসনিম মাশুক।

উপস্থাপনা করেন সাদ্দাম হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক মাহমুদুল আহসান লিটন, আবৃত্তিকার অরুপ দেবনাথ,শিক্ষক শান্তি সাহা,শিক্ষক অমিত চক্রবর্তী প্রমুখ।

বক্তারা বলেন, গণতন্ত্রের সাফল্যে গ্রন্থাগারের ভূমিকা টেলিভিশন, রেডিও, প্রচার মাধ্যম কোনোটার চেয়ে কম নয়। আধুনিক বিশ্বে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা দিনে দিনে বাড়ছে। বিশ্বের বিভিন্ন দেশে তাই বড় বড় গ্রন্থাগার স্থাপিত হয়ে আসছে। লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম, মস্কোর লেনিন গ্রন্থাগার, ওয়াশিংটনের সাধারণ পাঠাগার প্রভৃতি বিশ্বের উল্লেখযোগ্য গ্রন্থাগারগুলোর অন্যতম।

দ্বিতীয় পর্বে কবিতার আসরে স্বরচিত কবিতা পাঠ করেন মিথিল সাহা,তাসনিম মাশুক।কবিতা আবৃত্তি করেন আসওয়াদ,শাহিদা,ইচ্ছে সাহা প্রমুখ।গান পরিবেশন করেন লেখক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার,সেঁজুতি সাংস্কৃতিক একাডেমির শিক্ষক মনি গাঙ্গুলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category