• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

বিরামপুরে পুকুর খনন করেতে গিয়ে জরিমানা দিলেন ৫০ হাজার টাকা

Lovelu / ২০৩ Time View
Update : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার বিরামপুরে পুকুর খননের অপরাধে কাছাব উদ্দিন নামে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করেন
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকাল ৩টার দিকে
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

অর্থদন্ডপ্রাপ্ত কাছাব উদ্দিন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৬নং জোতবানী ইউনিয়নের চতুরপুর গ্রামের মৃত্যু চাঁন মিয়া মন্ডলের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কাছাব উদ্দিন মাটি কাটার খননযন্ত্র (ভেকু) দিয়ে বিরামপুর উপজেলার চতুরপুর গ্রামে উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়ে অবৈধভাবে পুকুর খনন করছিলেন। এরপর মাটি ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন জায়গায় বহন করছিলেন। এতে সরকারি কাঁচা-পাকা সড়ক নষ্ট হচ্ছিল। অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে অবৈধভাবে পুকুর খননের অপরাধে কাছাব উদ্দিন নামে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন বলেন, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে পুকুর খনন করার দায়ে পুকুর খননের মূল উদ্যোক্তা কাছাব উদ্দিনের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে বিরামপুর থানার এএসআই কাওছার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিমের সদস্য উপস্থিত ছিলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category