• সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

সৈয়দপুর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সিদ্দিকুল আলম সিদ্দিক এমপি

Lovelu / ১৯৯ Time View
Update : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

মোঃ আমির হোসেন,সৈয়দপুর:

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক সৈয়দপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।

শনিবার (২০ জানুয়ারী) বেলা ১১ টায় ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টের হলরুমে মতবিনিময় সভা আয়োজন করা হয়।

প্রধান অতিথি এমপি আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক স্বাগত ও বক্তৃতায় বলেন, আমি আগামীর পথচলায় দিক নির্দেশনা ও পরামর্শের জন্যই সংবাদ কর্মীদের আহ্বান জানিয়েছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সৈয়দপুর ও কিশোরগঞ্জে বৈষম্যহীন সমান্তরাল উন্নয়ন করতে চাই। এক্ষেত্রে জন গুরুত্বপূর্ণ বিবেচনায় বেশি প্রয়োজনীয় কাজকে প্রাধান্য দিতে চাই। সেই সাথে সৈয়দপুর বিমানবন্দরের উন্নয়ন করে আন্তর্জাতিক মানের উত্তরণসহ অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের অর্থ দ্রুত প্রদানের ব্যবস্থা করা, রেলওয়ে হাসপাতাল কেন্দ্রীক মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়ন, শিক্ষা নগরী সৈয়দপুরে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, শ্রমিক অধ্যুষিত এই শহরের পেশাগত মান উন্নয়নের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও শহরের যানজট নিরসনে কার্যকর উদ্যোগ সহ কোচ স্ট্যান্ড করার ক্ষেত্রে সর্ব প্রথম উদ্যোগ নেয়ার আশ্বাস দেন।এজন্য সকলকে নিয়ে একটি কমিটি করে উপযুক্ত জায়গা নির্ধারণের কথা জানান।আর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে সৈয়দপুর পৌর এলাকার রাস্তার উন্নয়নে। একই সাথে অন্যান্য বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে সমাধানে ব্যবস্থা নেয়ার ব্যাপারে আন্তরিক প্রচেষ্টা থাকবে বলে জানান।

তিনি আরো বলেন, আগামী পাঁচ বছর সম্পূর্ণভাবে দূর্নীতিমুক্ত থেকে উন্নয়নের ক্ষেত্রে অভূতপূর্ব অবদান রাখতে চাই। রেলওয়ে ও পৌরসভার মধ্যের দ্বন্দ্ব দূর করে সার্বিক সমস্যা নিরসন, চাঁদাবাজি ও সন্ত্রাস রুখে নিরাপদ ও বাণিজ্য বান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং কিশোরগঞ্জকে পৌরসভায় উন্নীত করার অঙ্গিকার ব্যক্ত করেন।

দৈনিক প্রথম আলো সৈয়দপুর, পার্বতীপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টুর সঞ্চালনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির জেলা প্রতিনিধি সাকির হোসেন বাদল,দৈনিক দাবানল প্রতিনিধি মোতালেব হোসেন হক প্রমুখ।এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে সভার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

উক্ত মতবিনিময় সভায় সৈয়দপুর উপজেলার কর্মরত সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category