• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

ব্রাহ্মণচক শর্টপিছ টিভিকাপ টুর্নামেন্টের ফাইনালে বড় কিনাইয়া একাদশ চ্যাম্পিয়ন 

Lovelu / ১৭৮ Time View
Update : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪

শহিদুল ইসলাম খোকন :
মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক শর্টপিছ টিভিকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১২ জানুয়ারী বিকেলে ব্রাহ্মণচক দক্ষিণ কান্দি যুব ও ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন বড় ঝিনাইয়া একাদশ ও মতলব খেলাঘর। প্রতিদন্ধীতামূলক খেলায় বড় ঝিনাইয়া একাদশ ১ রানে জয়লাভ করেন।
পরে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন- বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক কোরবান ঢালী। পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন- তাবিবা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রেজা-ই রাব্বী প্রিন্স, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক কাউছার আহাম্মেদ প্রধান, আনিছুর রহমান।
মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক শাহজাহান প্রধানের সভাপতিত্ত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা শরীফ হোসেনের পরিচালনায় আরো বক্তব্য দেন- দূর্গাপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি সুলতান মাহমুদ, গাজীপুর কেএল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন প্রধান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউসুফ প্রধান।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য সিদ্দিকুর রহমান মিয়াজি, দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আশাদ উল্লাহ বাবুল, বিশিষ্ট ব্যাবসায়ী মনির হোসেন, সমাজ সেবক সিরাজুল ইসলাম, শামীম প্রধানসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ। খেলা পরিচালনা করেন আল-আমীন প্রধান, সাইদুর রহমান অপু, মাহবুব আলম সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category