• রবিবার, ১৭ মে ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

চাঁদপুর -২ আসনের নবনির্বাচিত সাংসদ মায়া সাথে দূর্গাপুর ইউনিয়নের নেতাকর্মীদের সাথে মতবিনিময়

Lovelu / ৩৫৭ Time View
Update : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

শহিদুল ইসলাম খোকন :
জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনীত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের বিজয় হয়েছে। এ উপলক্ষে সোমবার ৮ ডিসেম্বর সকালে তার নিজ বাড়ি মোহনপুরে দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি। 
এসময় মায়া চৌধুরী বলেন,আপনাদের সহযোগিতায় জয় পেয়েছি। এ জয় আমার ব্যক্তিগত লাভের জন্য নয়। এর মধ্য দিয়ে জনগণের প্রতি দায়িত্ব আরও বেড়ে গেল। আমি মনে করি আমাকে র্নির্বাচিত করায় জনগণের প্রতি কাজ করার বড় ধরনের সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, নেতাকর্মীসহ সবার অক্লান্ত পরিশ্রম ও সাধারণ মানুষের ভালোবাসায় এ বিজয় অর্জন হয়েছে। আমার বড় ছেলে প্রয়াত সাজেদুল হোসেন দিপু চৌধুরীর অবধান অনেক বেশি। সে যদি আজ থাকতো অনেক খুশি হতো। এই বিজয় আমি আমার ছেলেকে উৎসর্গ করলাম।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর ১৯ নং ওয়ার্ডের সাবেক সহ সভাপতি ও শিকারীকান্দি আকবরিয়া উচ্চ বিদ্যালয়ের বিদোুৎসাহী সদস্য আবদুল মালেক প্রধান, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কামাল হোসেন প্রধান, সাবেক সভাপতি আব্দুল মতিন সরকার, বনানী উত্তর ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনিক মেহেদি, আওয়ামীলীগ নেতা ইউসুফ আলী প্রধান, মনোয়ার চৌধুরী, আব্দুল বাতেন মোল্লা, ছাত্রলীগনেতা জনি চৌধুরী, রিফাত আহাম্মেদ, আকিব সরকার, রায়হান চৌধুরী, ফাহিম চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category