• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

মতলব উত্তরে ফতেপুর পূর্ব ইউনিয়নে নৌকা প্রতিকের উঠান বৈঠক

বিএনপি জামাত  যতই লাফালাফি করুক না কেন, নৌকার বিজয় নিশ্চিত….মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম 

Lovelu / ২৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

 গোলাম নবী খোকন : 

 

চাঁদপুর-২(মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ। বিএনপি জামাত  যতই লাফালাফি করুক না কেন, নৌকার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। 

 

২৮ ডিসেম্বর(বৃহস্পতিবার)মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নে নৌকা প্রতিকের সমর্থনে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, চাঁদপুর -২ আসনে নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারা মাঠে নাই। তাদেরকে  দিন দুপুরে দেখবেন না। তারা রাতের আধারে চোরাগোপ্তা হামলা করবে আর আমাদের পোস্টরা ছিরে ফেলে দিবে। এ হলো তাদের কাজ। ৭ জানুয়ারির  নির্বাচনে ব্যাপক ভাবে ভোটারদের উপস্থিত করতে হবে। যাতে করে মানুষ ভোট দিতে পারে। যতই ভোটার উপস্থিতি হবে ততই নৌকার ভোট বাড়বে এবং নৌকার বিজয় নিশ্চিত হবে। ভোট হবে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু। আপনারা সকলে  আচরন বিধি মেনে চলবেন।

 

ফতেপুর পূর্ব ইউনিয়নের নৌকা প্রতিকের কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্ত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন এর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ওছমান গনি পাটোয়ারী, মায়া পুত্র এফবিসিসিআই এর সহ-সভাপতি রাসেদুল ইসলাম চৌধুরী রনি, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তি যুদ্ধো এমএ কুদ্দুস, ছেংগারচর পৌর সভার সাবেক মেয়র রফিকুল আলম জজ, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক গাজী মুক্তার হোসেন  যুবলীগ নেতা আতিকুল ইসলাম শিমুল, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি একেএম গোলাম নবী খোকন, আওয়ামী লীগ নেতা ডাঃ জাফর আহম্মেদ, আব্দুল হান্নান মাষ্টার, সাবেক মেম্বার খোরশেদ আলম, ৯ নং ওয়াড এর ইউপি সদস্য জসিমউদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন প্রধান, নাছির উদ্দীন দেওয়ান, ইউনিয়ন যুবলীগ নেতা হুমাইয়ূন কবির, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আলমগীর দেওয়ান, সাধারন সম্পাদক শাকিল দেওয়ান, মহিলা আওয়ামীলীগ নেতৃ শান্তা ইসলাম, সাবেক ইউপি সদস্য  তাহমিনা আক্তার নিপা, ইউপি সদস্য জোহরা বেগম, মহিলা আওয়ামীলীগ নেতৃ হাসিনা চৌধুরী, জাকিয়া সুলতানা, ফাতেমা আক্তার মনি, ববিতা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category