• রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

চাঁদপুর-২ আসনের ইসলামাবাদ ও সুলতানাবাদ ইউপিতে উঠান বৈঠক

ক্ষমতায় যেতে হলে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে হবে…. মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম

Lovelu / ১৯৭ Time View
Update : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

শহীদুল ইসলাম খোকনঃ

চাঁদপুর -২(মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন,আপনাদের পবিত্র ভোট আমানত নষ্ট করবেন না। যাকে পছন্দ তাকেই দিবেন। কারন আগামী পাঁচ বছর পর আবার নির্বচন। তখন তার একটা আপসোস থাকতে পারে। শান্তি পূর্ন ভাবে নির্বাচন করবেন। ৮০ ভাগ ভোটার ভোট কেন্দ্রে নিয়ে যাবেন। স্বাধীনতার স্বপক্ষের শক্তি নৌকায় ভোট দিয়ে বিজয়ী করুন। নির্বাচন বানচাল করতে বিএনপি জামাত ৩শর গাড়িতে আগুন দিয়ে ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করছে। মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যাবে না। ক্ষমতায় যেতে হলে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে হবে।

রবিবার ২৪ ডিসেম্বর সকালে মতলব উত্তরের ইসলামাবাদ ও সুলতানাবাদ ইউনিয়নে উঠান বৈঠক প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী ৭ জানুয়ারী নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন । এই নির্বাচনে আজকের উঠান বৈঠক হয়ে গেছে জনসভা। যারা কষ্ট করে এই আয়োজন সফল করেছেন তাদের ধন্যবাদ জানাই। এই নির্বাচন হবে সুষ্ঠু। তাই আচরনবিধি মেনে চলবেন। এর বাইরে কোন কাজ করবেন না। যদি আপনারা আমাকে নির্বাচিত করেন তাহলে আপনাদের সকল দাবী পূরন করবো।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সবাই মিলে দেশ স্বাধীন করেছি। তাই সবাই মিলে শান্তিভাবে বাচবো। সংবিধান অনুযায়ী নির্বাচন হচ্ছে। কিন্তু বিএনপি জামাত এই নির্বাচন বানচাল করার জন্য বিভিন্ন অপচেষ্টা চালিয়ে আসছে। বাসে ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করছে। মতলব হচ্ছে শান্তির এলাকা। এইখানে কেউ অশান্তি সৃষ্টি করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না।

ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু অমৃতলাল নাগের সভাপতিত্ত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক আয়ুব আলী গাজী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আয়ুব আলী গাজী, গঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, গাজী ইলিয়াছুর রহমান, ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জর্জ, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মনোয়ার হোসেন, সহ দপ্তর সম্পাদক মানিক দর্জি, উপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল, মুন্সিরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, ইলামাবাদ ইউপির চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু বাতেন, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল মাস্টার, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাইন উদ্দিন আহাম্মেদ মানিক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব এ্যাড. আক্তারুজ্জামান আক্তার,সাংবাদিক আরাফাত আল-আমীন, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়শা আক্তার মুক্তা, ইউপি সদস্য সোলায়মান পাটোয়ারী, ছাত্রলীগের সাবেক সভাপতি নূরল আমীন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক রিয়াদ পাটোয়ারী।

সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকনের সভাপতিত্ত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদের পরিচালনায় আরো বক্তব্য দেন মতলব উত্তর উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জর্জ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার, প্রফেসার আক্তার হোসেন, মতলব বাজার বনিক সমিতির সভাপতি নাছির উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব বেপারী, আওয়মীলীগ নেতা হাসেম মেম্বার জেলা যুবলীগের সাবেক সদস্য মহিবুল্লাহ খোকন, ইউনিয়ন যুবলীগের সভাপতি জিলানী, মহিলা আওয়ামী লীগ নেতা লাবলী আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক ফেরদৌস মিয়াজি, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর গফুর, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন, উপজেলা যুবলীগের সদস্য তানভীর হোসেন।

মাহবুব আলম লাভলু
তাং ২৪-১২-২৩
০১৮১৮৪২৮৭৬৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category