• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

শেরপুরের নকলায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lovelu / ১৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

মো: ফিরোজ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নকলায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দৌলত মিয়া (৪৫) নামে এক কৃষক।

দৌলত মিয়া ৭ নং টালকী ইউনিয়নের বিবিরচর দক্ষিণ গ্রামের সোহরাব আলীর ছেলে।

২১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে ওই সংবাদ সম্মেলনের হয়।

সংবাদ সম্মেলনে দৌলতের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর ভাতিজি রোজিনা বেগম (২৫)।

সংবাদ সম্মেলনে জানানো হয় একই গ্রামের পাশ্ববর্তী বাড়ির তজুমদ্দিনের ছেলে খোকন মিয়া (৩০) ও রোকন মিয়া (৩৫), আফাজ উদ্দিনের ছেলে শিবলু মিয়া (২৭), আব্দুর রহমানের ছেলে রুবেল মিয়া (৪০) ও রমিজ মিয়া (৪৩) এবং রমিজের ভাতিজা রিজন মিয়া (২৮) আলালের পরিবারের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাঁদেরকে নানাভাবে হয়রানি করছে।

আলাল মিয়া জানান, ২০০৩ সাল দীর্ঘ ৩৫ বছর আমার ১ একর ৫৫ শতাংশ জমি তাঁরা অন্যায়ভাবে দখল করে রেখেছিল। আমি আদালতে মামলা করে সে জমি দখলমুক্ত করেছি। ২০০৯ ও ২০১০ খ্রিস্টাব্দে তাঁরা আমার পরিবারকে আসামী করে থানায় চুরি ও হত্যা চেষ্টা এবং বাড়ি পোড়ানোর মামলা করে আমাকে ৭ দিনের ও আমার বড় ভাই ও ভাতিজাকে ১৪ দিনের জেল খাটায়। পরবর্তীতে সে মামলাগুলো মিথ্যা প্রমাণিত হয়। সম্প্রতি তাঁরা আমার পরিবারের বিরুদ্ধে নকলা থানায় মাছ চুরি নিয়ে মিথ্যা অভিযোগ করে আমাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করছে এবং মিডিয়ায় মিথ্যা খবর প্রকাশ করিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমার পরিবারের সম্মানহানি করছে।

একই গ্রামের পাশ্ববর্তী বাড়ির জাহেদ আলী (৮০), মোহাম্মদ আলী (৭০) এবং আব্দুস ছামাদ ফকির (৩০) জানান আলাল ও তাঁর পরিবার খুব শান্তিপ্রিয় মানুষ। তাঁদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা ঠিক না।

মাছ চুরি নিয়ে থানায় অভিযোগকারী রোকন মিয়ার সহোদর ভাই খোকন মিয়া জানান চুরির অভিযোগটি মিথ্যা নয়।

টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল জানান, মাছ চুরি নিয়ে দৌলতের পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগের কথা শুনেছি। তবে অভিযোগটি সত্য নয়। আমি বিষয়টি মিমাংসা করার চেষ্টা করছি।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া জানান, মাছ চুরির বিষয়ে রোকন মিয়া বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category