• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

মতলবের ফরাজীকান্দিতে মুক্তিযোদ্ধ’৭১ স্মৃতি স্তম্ভে বিজয় দিবসের শ্রদ্ধা

Lovelu / ২০৯ Time View
Update : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

মতলব উত্তর উপজেলার ফরজীকান্দিতে মুক্তিযুদ্ধ ৭১ স্মৃতিস্তম্ভে বিজয় দিবসে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের ফুলেল শ্রদ্ধা অর্পণ।

১৬ ডিসেম্বর শনিবার ফরাজীকান্দি  ইউনিয়নের ছোট চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিস্তম্ভে ফরাজীকান্দি ইউনিয়নের জীবিত মুক্তিযোদ্ধাগণ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান,মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড, আলোর সন্ধানে যুব সংঘ, ছোট চরকালিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটি ও শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এই স্মৃতিস্তম্ভে এসে ফুলেল শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী  ফরজিকান্দি ইউনিয়নের ৫৫ জনের নাম সম্বলিত আকর্ষণীয় একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ(১৫.১২.২২) করেন বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী আহমেদ গাজীর জ্যেষ্ঠ সন্তান গাজী গোলাম মোস্তফা সুমন।
মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত এই স্মৃতিস্তম্ভটি নির্মাণের পর স্থানীয় ফরাজীকান্দি ইউনিয়নের জীবিত মুক্তিযোদ্ধাগণ, তাদের পরিবার, স্থানীয় সংগঠন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এই স্মৃতিস্তম্ভে এসে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে ফুলেল শ্রদ্ধা জানান।

গাজী গোলাম মোস্তফা সুমন জানায়, আমার বাবা মুক্তিযোদ্ধা আলী আহমেদ গাজী ২০১৯ সালের নভেম্বর মারা যাওয়ার পর মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করার তাগিদ থেকেই আমি ফরাজীকান্দি ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের জন এই মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ  নির্মাণ করি।যাতে বছরের অন্তত দুইদিন স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে জীবিত মুক্তিযোদ্ধারা ও মৃত মুক্তিযোদ্ধাদের স্বজনরা সকলে একসাথে হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category