• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

শেরপুরের নকলায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

Lovelu / ১৬৪ Time View
Update : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

মো: ফিরোজ উদ্দিন, শেরপুুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নকলায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত, সরকারি ভবন ও প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকালে ওই আলোচনা সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. হাফিজুর রহমান লিটন, নকলা থানার অফিসার ইনচার্জ মো. কাদির মিয়া, ভাইস চেয়ারম্যান মো. সারোয়ার আলম তালুকদার প্রমুখ।

বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, কাবদল, স্কাউট, পুলিশ ও আনসার বাহিনীদের কুচকাওয়াজ, সরকারি, বেসরকারি ও কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মাঝে ডিসপ্লে, মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মচারীদের মধ্যে ১০ মিনিটের প্রীতি ফুটবল প্রতিযোগীতা এবং সকল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্নচারীগণ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category