আব্দুল মান্নান সিদ্দিকী:
আমাকে একবার সুযোগ দেন, দেখেন আমি আপনাদের জন্য কি করতে পারি বলেছেন মুন্সীগঞ্জের সিরাজদিখানে তৃণমুল বিএনপির পরিচিতি সভায় প্রধান অতিথি মুন্সীগঞ্জ ১ আসনে তৃণমুল বিএনপির মনোনীত প্রার্থী নির্বাহী চেয়ারপারসন এডভোকেট অন্তরা সেলিমা হুদা।
মঙ্গলবার ১২ ডিসেম্বর দুপুর ২ টায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার নিমতলা বাস স্ট্যান্ড হেমন্ত শপিং কমপ্লেক্স (২য় তলা)জেমস গ্রিল চাইনিজ রেস্তোরাঁ ও পার্টি সেন্টারে।
রশুনিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান রুহুল আমিন এর সভাপতিত্বে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এ-সময় উপস্থিত নেতৃবৃন্দ এডভোকেট অন্তরা সেলিমা হুদা ও তার পরিবারের পরিচিতি তুলে ধরে নির্বাচনে জয়যুক্ত হওয়া লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ১ আসনে তৃণমুল বিএনপির মনোনীত প্রার্থী সমন্বয়ক জানে আলম, কালাম, সানী, আবুল হোসেন দেওয়ান, ফায়েজ আহম্মেদসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।