• রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বর্ধিত সভা 

ঐক্যবদ্ধ হয়ে ৭ জানুয়ারী নৌকার বিজয় নিশ্চিত করতে হবে… মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

Lovelu / ১৭৫ Time View
Update : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

 গোলাম নবী খোকন  :

 

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও চাঁদপুর -২ আসনের নৌকা প্রতিকের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, ০৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ এর সভা নেত্রী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলীয় নৌকা প্রতিকের মনোনয়ন দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে  দ্বাদশ জাতীয় সংসদ  নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।

 

৬ ডিসেম্বর( বুধবার) বিকালে মতলব উত্তর উপজেলার  মোহনপুর আলী ভিলায় মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

 

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বেলন,বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী  জননেত্রী শেখ হাসিনা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।  তিনি হলেন মানবতার মা, তার হাতেই দেশ নিরাপদে থাকবে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই সারা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে।

 

 তিনি বলেন, তার ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দীপু  রাজনৈতিক অঙ্গনে অনেক পরিশ্রম করেছে। মানুষের সাথে মিলে মিশে কাজ করেছে।সে ছিল অত্যান্ত জনপ্রিয়।  দীপু চৌধুরী আমাকে ও হারমানিয়েছে। রাজনৈতিক অঙ্গনে আমিও তার কাছে হেরে গেলাম। দীপুর জন্য দোয়া চান, আল্লাহ তায়ালা রাব্বুল আলামিন যেন দীপু কে বেহেস্ত নসিব করেন।

 উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড রুহুল আমিনের সভাপতিত্বে ও  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ কুদ্দুসের সঞ্চালনায়  বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ নেতৃ জাকিয়া সুলতানা শেফালী,  জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি একেএম রিয়াজ উদ্দিন মানিক,  বাংলাদেশ আওয়ামীলীগে উপ কমিটির সদস্য আহসান উল্লাহ আহসান, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উল্লা প্রধান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান ( এসি মিজান), যুগ্ন সাধারণ সম্পাদক গাজী আইয়ূব আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, গাজী ইলিয়াছুর রহমান, শাজান প্রধান,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হানিফ দর্জি, সিরাজুল ইসলাম জমাদার, ক্রিড়া বিষয়ক সম্পাদক বোরহানউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সদস্য  বাবু রাধেশ্যাম চান্দু, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের  সভাপতি, বিশিষ্ট শিল্পপতি,সমাজ সেবক ও দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক গাজী মুক্তার হোসেন, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, ফরাজী কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম, একলাশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেহানউদ্দিন নেতা,  মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই প্রধান, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোবান সরকার সুভা, ষাটনল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শরীফ উল্লা সরকার,সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান হোসেন, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু ইউসুফ, বাগান বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন, সাবেক চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা নান্নুমিয়া, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুব আলম প্রধান, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু অমৃত লাল,সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর ছিদ্দিক খোকন, গজরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সানাউল্লাহ মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম ডাবলু, উপজেলা ছাত্র লীগের সাবেক আহবায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ন আহবায়ক তামজিদ সরকার রিয়াদ প্রমূখ।

 

 এ সময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সকল নেতৃবৃন্দ মরহুম সাজেদুল হোসেন চৌধুরী দীপুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও  তার শোক সন্ততপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category