• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

মুন্সিগঞ্জ-১ আসনের নৌকার মাঝি মহিউদ্দিনের মনোনয়ন পত্র জমা

Lovelu / ২৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

আব্দুল মান্নান সিদ্দিকীঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকায় ১৭১ এর মুন্সীগঞ্জ-১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিরাজদিখান উপজেলার চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ মহিউদ্দিন।

বৃহশ্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১২টার সময় শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় মনোনয়নপত্র গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ডাকবাংলো জেলা পরিষদ মার্কেট ২য় তলায় আওয়ামী লীগের কার্যালয়ে এসে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মামুন শ্রীনগরের ১৪টি ইউনিয়নের আঃলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করে পরে তাদের উপস্থিতিতে মনোনয়ন পত্র জমা দেন।

নৌকার প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে শ্রীনগর উপজেলা ও সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা তৃণমূল হতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category