• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
Headline
অর্থের অভাবে থমকে যেতে পারে গোল্ডেন-৫ পাওয়া টুঙ্গিপাড়ার শয়নের স্বপ্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে নয় মাস পর পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ নারী ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান দীর্ঘদিন মামলার জটিলতা শেষ মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী

মতলব উত্তরে নির্বাচন সামনে রেখে ব্যানার-বিলবোর্ড উচ্ছেদ

Lovelu / ২৬১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ব্যানার, ফ্যাস্টুন, তোরণ ও বিলবোর্ড উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার ছেংগারচর পৌরসভার অলিগলিতে এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-এমরান খান। এসময় তাকে সহযোগিতা করেন মতলব উত্তর থানা পুলিশ ও ছেংগারচর পৌরসভার স্বেচ্ছাসেবক দল।

ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় এলাকায় থেকে শুরু হয়ে অভিযান শেষ হয় থানা রোড এলাকায়।
এ সময় মতলব উত্তর উপজেলার প্রধান সড়ক ও উপজেলা পরিষদ সড়কসহ শহরের সকল সড়কের দুপাশে থাকা প্রায় সহস্রাধিক ব্যানার, ফ্যাস্টুন, সাইনবোর্ড, বিলবোর্ড ও তোরণ অপসারণ করা হয়।

জানা যায়, যেকোনো নির্বাচন ও দিবসকে ঘিরে রাজনৈতিক নেতাকর্মী ও এমপি প্রার্থীদের ছবিসহ তাদের নেতাকর্মী কর্তৃক ব্যানার, ফ্যাস্টুন, বিলবোর্ড, সাইনবোর্ড সাটানো হয়। যা থাকে বছরব্যাপী। পরে এগুলো সরানোর উদ্যোগ নেয় না কেও।
এতে নষ্ট হয় শহরের সৌন্দর্য্যে। আচরণবিধি লঙ্ঘণ হওয়ায় জাতীয় নির্বাচনকে ঘিরে এসব অপসারনের নির্দেশ দেন কমিশন। এরই অংশ হিসেবে একযোগে এই অভিযান চালানো হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-এমরান খান জানান, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের নির্দেশনা মোতাবেক জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা-২০০৮ অনুসারে নিজ নিজ খরচে ফেস্টুন, বিলবোর্ড অপসারণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল। এরপরও না সরানোর কারণে এসব ফেস্টুন ও বিলবোর্ড অপসারণের কাজ শুরু করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশে মতলব উত্তরের প্রায় সহস্রাধিক ব্যানার-ফ্যাস্টুন, সাইনবোর্ড, বিলবোর্ড ও তোরণ অপসারণ করা হয়েছে। এছাড়া উপজেলার সবকয়টি ইউনিয়নেও চলবে এ অভিযান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category