• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ নির্মাণ করছেন নাজির আহমেদ ফতেপুর স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভবঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি

৪ হাজার ১৭৪ কোটি টাকার মেঘনা-ধনাগোদা নদীর ওপর ঝুলন্ত সেতু প্রকল্প একনেকে অনুমোদন

Lovelu / ২৮৬ Time View
Update : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

একনেকে অনুমোদন পেয়েছে চাঁদপুর ও মুন্সীগঞ্জ জেলাকে সংযোগ স্থাপনকারী ঝুলন্ত সেতু। মেঘনা ও ধনাগোদা নদীর উপর ব্রিজটি নির্মিত হবে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ও মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মধ্যে সরাসরি সড়ক সংযোগ সৃষ্টি করবে এই সেতু।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সভায় চাঁদপুরের মেঘনা-ধনাগোদা নদীর ওপর একটি ঝুলন্ত সেতু নির্মাণের প্রস্তাব উত্থাপনের পর তা অনুমোদন লাভ করে।

চাঁদপুরে ঝুলন্ত সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৭৪ কোটি টাকা। এর আওতায় মুন্সিগঞ্জের গজারিয়া ও চাঁদপুরের মতলবের মেঘনা-ধনাগোদা নদীর ওপর ঝুলন্ত সেতু নির্মিত হবে। প্রকল্প চলবে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর মাস পর্যন্ত।  পুরোপুরি দেশীয় অর্থে সড়ক ও জনপথ বিভাগ এই প্রকল্প বাস্তবায়ন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category