আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাঘরা গ্রামে মরহুম ইমান আলী মুন্সী সাহেবের বাড়িতে প্রতি বছরের ন্যায় এবার ও
২৭ শে অক্টোবর বাদ জুমা ফাতেহা ইয়াজদাহাম অনুষ্ঠিত হয়েছে।
মোঃ মহিউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে ,মোহাম্মদ আলম সিদ্দিকী সঞ্চালনায় ,হযরত বড় পীর আব্দুল কাদির জিলানী( রা:) জীবন বৃত্তান্তের উপর সংক্ষিপ্ত ইসলামী আলোচনা করেন বাঘরা তালুকদার বাড়ি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবু সাঈদ ,এ সময় উপস্থিত ছিলেন আনোয়ার মেম্বার, বাঘরা তালুকদার বাড়ি জামে মসজিদ কমিটির সেক্রেটারি আব্দুল আজিজ, মোয়াজ্জেম আব্দুল জলিল ,আল আমিন বাজার কমিটির সেক্রেটারি আব্দুল আজিজ পুলিশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ওধর্মপ্রাণ মুসলমান।
আলোচনা শেষে, ফাতেহা পাঠ, হালকায়ে জিকির,দোয়া মাহফিল ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে,শতাধিক বছর পূর্বে মরহুম ইমান আলী মুন্সী, ভারতের আসামে ব্যবসা করতেন
সে সুবাদে তিনি আজমীর শরীফে বড় পীর আব্দুল কাদিরজিলানী( রা:) কাদেরি তরিকার বায়াত গ্রহণ করেন।অবসর জীবনে তিনি দেশের বাড়িতে চলে আসেন।দেশে আসার পর হতে তিনি (ইমান আলী মুন্সি) ইন্তেকালের পূর্ব বছর পর্যন্ত প্রতি বছর ফাতেহা ইয়াজদাহাম পালন করে আসছিলেন , এরপর তার একমাত্র পুত্র আবু বকর সিদ্দিক অনুষ্ঠানটি পরিচালনা করেন।
তার মৃত্যুর পর বর্তমানে তার সন্তানেরা প্রতি বছর ফাতেহা ইয়াজদাহাম পালন করে থাকেন।