• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি কৃষকদের শ্রম কমাতে আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি পৌঁছে দিচ্ছে: মোহাম্মদ জালাল উদ্দিন এমপি সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

কচুয়ায় হতদরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

Lovelu / ২৪৬ Time View
Update : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

কচুয়া প্রতিনিধি ॥

কচুয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মাননীয় সংসদ সদস্য এর অনুকূলে দরিদ্র অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ঢেউটিন ও চেক বিতরন করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ১০০ জন হতদরিদ্র প্রতি পরিবারের মাঝে ২বান টিন ও নগদ ৬ হাজার টাকার চেক প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মো. নাহিদ ইসলাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা,পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভূঁইয়া,মুক্তিযোদ্ধা জাবের মিয়া,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ,জেলা পরিষদের সাবেক সদস্য রওনক আরা রত্না,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম,ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন প্রমুখ।

পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ করেন। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা,জনপ্রতিনিধি,সুধীজন ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category