• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
Headline
শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে

মতলবে মাইক্রো- সিএনজি সংঘর্ষে ৪ জন নিহত, গুরুতর আহত ২

Lovelu / ৫৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

মাহবুব আলম লাভলুঃ
চাঁদপুরের মতলব বাবুরহাট পেন্নাই সড়কের বরদিয়া বাজার এলাকায় মাইক্রো সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত। দুই যাত্রী ঘটনাস্থলে মারা যায়। অপর তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে দুই জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে ২ জন। ৩ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সন্ধ্যায় বরদিয়া বাজারের জামে মসজিদ লাগোয়া দুর্ঘটনাটি ঘটে। সিএনজিটি চাঁদপুর থেকে ছেড়ে মতলব ও মাইক্রো বাসটি চাঁদপুর যাচ্ছিল।

ঘটনাস্থলে নিহত চালক মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় গ্রামের জালাল উদ্দীন মোল্লার ছেলে জসীম উদ্দীন মোল্লা(৪৯) ও চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার হারুন বেপারী ছেলে হানিফ বেপারী(২৮) এর বাড়ি । হাসপাতালে নেওয়ার পর মারা যায় চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার আজিম জামানের মেয়ে নুপুর (১৪) ও ৭০ বছর বয়সী এক বৃদ্ধা মহিলা হাসপাতালে মারা যান। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

এদিকে নিহত হানিফ বেপারীর স্ত্রী জান্নাত আক্তার পপি আশঙ্কাজনক অবস্থায় (২৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি( চাঁদপুর -থ-১১-২৭৯৬) ও মাইক্রো বাসটি( ঢাকা মেট্রো-চ -১৯-৮০১২) খুব দ্রুত গতির মধ্যে ছিল। এতে মাইক্রো বাসের সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।

এদিকে বিক্ষুব্ধ জনতা প্রায় ঘন্টাখানেক সড়কে যান চলাচল বন্ধ করে রাখে। পুলিশ উত্তপ্ত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, ঘটনাস্থল থেকে নিহত চালক ও মাইক্রো বাস ও সিএনজিটি উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category