কচুয়া প্রতিনিধিঃ
বিএনপির মনোনয়নে চাঁদপুর ১ কচুয়া আসনের সাবেক সংসদ সদস্য এবং কচুয়া বঙ্গবন্ধু সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ¦ মোঃ আবুল হাছানাতের ১০ ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা শ্রীরাম পুর এলাকাবাসির উদ্যেগে বাদ মরহুমের নিজ বাড়ির জামে মসজিদে আলোচনা, মিলাদ, দোয়া অনুষ্টিত হয়।
অনুষ্টানে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রফিকুল ইসলাম, মরহুমের ভাই গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম মালেক, মরহুমের ছোট ছেলে তৌকির আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন মানিক, উপজেলা কৃষক লীগের সভাপতি ওয়াহিদ মুন্সি, কচুয়া উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান টিটু, মহিন উদ্দিন মুন্সি, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুর রহমান। ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী রুহুল আমিন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আইয়ুব আলী, উপজেলা যুবদলের ৯নং কড়ইয়া ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক ডাঃ নাজমুল হাসান, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি গাজী জুনায়েদসহ অনেকে উপস্থিত ছিলেন।