• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

Lovelu / ১৮৭ Time View
Update : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামে শুরু হওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

 ২৩ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে শুরু হওয়া টুর্নামেন্ট দুটির অাজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো।

টুর্নামেন্ট দুটির পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নবেজ উদ্দিন সরকার সহ প্রমুখ।

ফাইনাল খেলায় প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের মধ্যকার খেলায় ভুরুঙ্গামারীর বাঁশজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-১ গোলের ব্যবধানে পরাজিত করে ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রৌমারী।  এবং ছেলেদের মধ্যকার খেলায় নাগেশ্বরী মডেল প্রাথমিক বিদ্যালয়কে নির্ধারিত সময়ের খেলায় দুই দল সমতা থাকায় টাইব্রেকারে পরাজিত করে রাজারহাট রতিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে দুই দলের খেলোয়ারদের পুরষ্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category