মো: ফিরোজ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি:
সেবা উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার “এই শ্লোগান কে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়।
১৭ সেপ্টেম্বর বিকেলে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা মুজিব শতবর্ষ মুক্তমঞ্চে ওই সভা হয়।
প্রথমে একটি শোভাযাত্রা হয়। শোভাযাত্রাটি হাসপাতালে মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূর্বের জায়গায় এসে শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন, বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা নির্বাহী প্রকৌশলী আরেফিন পারভেজ, ৫ নং বানেশর্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, ৩ নং উরফা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভুট্টো, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু হামজা কনক প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।