• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

কুড়িগ্রামে দুই মুখ-দুই নাক বিশিষ্ট বাছুরের জন্ম

Lovelu / ৩৪৭ Time View
Update : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় একটি গাভী দুই মুখ, দুই নাক বিশিষ্ট এক বাছুরের জন্ম দিয়েছে। অদ্ভূত আকৃতির এই বাছুরের জন্মের খবর এলাকায় ছড়িয়ে পড়ায় সদ্যজাত বাছুরটিকে একনজর দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া গ্রামের কৃষক মোঃ হাতেম আলীর বাড়িতে দুই মুখ, দুই নাক বিশিষ্ট এক বাছুরটিকে হাঁটা-চলা করতে দেখা যায়। বাছুরটিকে একনজর দেখার জন্য ভিড় জমাচ্ছেন মানুষজন।

এর অাগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে কৃষক মোঃ হাতেম আলীর বাড়িতে একটি গাভী দুই মুখ, দুই নাক বিশিষ্ট বাছুর প্রসব করে।

গরুর মালিক হাতেম আলী বলেন, আমি কৃষক মানুষ। বাড়িতে দুইটি দেশি জাতের গাভি পালন করি। এই গাভিটি ১০ মাস হলো শাহীওয়াল জাতের বীজ দিয়ে প্রজনন করিয়েছিলাম। মঙ্গলবার রাতে এমন বাছুর জন্ম নিল। নিজ থেকে দুধ টেনে খেতে পারে না  ফিটারে করে দুধ খাওয়াতে হয়। দুইদিন থেকে আমার সাংসারিক কাজ করতে পারছি না। এই বাছুরের পিছনে সময় দিতে হচ্ছে। আমি কোনদিন দেখিনি এধরনের বাছুর জন্ম নেয়।

বাছুরটি দেখতে আসা আরিফুল ইসলাম বলেন, জন্ম নেয়ার গরুর দুই মুখ রয়েছে এমন অদ্ভূত আকৃতির কথা শুনে আমি প্রথমে অবাক হই। পরে নিজের চোখে দেখলাম। এরকম গরু আমি জীবনে প্রথম দেখলাম।

 

এ আই কর্মী জাহিদুল ইসলাম বলেন, আমি ঐ গাভী কে শাহিওয়াল জাতের বীজ দিয়ে প্রজনন করেছিলাম। এমন বাছুর জন্ম নেওয়ার কারণ বলতে পারলাম না।

ভুরুঙ্গামারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ শামীমা আক্তার বলেন, এটা একটা জন্মগত ত্রুটি। এ জাতীয় প্রাণী খুব একটা বাঁচে না, বাঁচলেও খুব সামান্য সময়ের জন্য।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category