• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড পেলেন বিশিষ্ট সাংবাদিক শহিদুল ইসলাম খোকন

Lovelu / ৩৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার :

মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড ২০২৩ পেলেন চাঁদপুরের মতলব উত্তরের বিশিষ্ঠ সাংবাদিক শহিদুল ইসলাম খোকন। গত ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে মানবতার কল্যানে মাদার তেরেসা শীর্ষক আলোচনা সভা ও মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড ২০২৩ এর আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল ও সাউথ এশিয়া বিজনেস পাটনারশীপের যৌথ উদ্যেগে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকতায় এবং সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড ২০২৩ ও সাটিফিকেট প্রদান করা হয়েছে। সাংবাদিক শহিদুল ইসলাম খোকনকে প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলের চেয়ারম্যান মুহাম্মদ আতাউল্লা খান এবং পরিচালনা করেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মন্জুর হোসেন ঈশা।

সাংবাদিক শহিদুল ইসলাম খোকন একজন সংগঠক, শিক্ষানুরাগী, সমাজ সেবক ও সাংস্কৃতিকমনা ব্যাক্তিত্ব। সে জাতীয় দৈনিক সংবাদ,দি পিপলস টাইম, দি বিজনেস স্টান্ডার্ড এর মতলব প্রতিনিধি, দৈনিক চাঁদপুর বার্তার স্টাফ রিপোর্টার, ৪০ নং ব্রাম্মনচক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি,মতলব উত্তর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সৎসঙ্গে ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক, ব্রাহ্মণচক দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদের যুগ্ন সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংঘটনের সাথে জড়িত আছেন।
উল্লেখ্য এর আগে মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক শ্রেষ্ঠ বিদুোৎসাহী (শিক্ষা পদক) ২০২৩ পেয়েছেন। ২০২১ সালে সাংবাদিকতায় সততার জন্য সন্মাননা ক্রেস্ট, সাহিত্য পরিষদ ও মানবাদিকার সমিতি কর্তৃক সম্মাননা ক্রেস্ট পেয়েছেন।
মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড ২০২৩ এ সাংবাদিক শহিদুল ইসলাম খোকনকে মনোনীত করায় কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে যাতে সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category