• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

ডোমারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

Lovelu / ২৪৮ Time View
Update : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১লা সেপ্টেম্বর) বিকালে উপজেলার বাটার মোড় থেকে উপজেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে সমবেত হয়। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ মিজানুর রহমান তুলু, উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইমরানুল হক আনোয়ার, জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব মোঃ লোকমান হোসেন লাভলু, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ তানভীর ইসলাম সোহেল, সদস্য সচিব মোঃ আশরাফুল ইসলাম আশরাফ প্রমূখ।

সভায় সরকারের পতন নিশ্চিত করতে এক দফা আন্দোলন বাস্তবায়ন করার জন্য ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান জানান নেতারা। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের দাবী তুলেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category