• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

সাংবাদিক মাহফুজ মল্লিকের নবজাতক শিশু লাইফ সাপোর্টে -মা ভর্তি ঢাকা মেডিকেলে 

Lovelu / ৩৩৯ Time View
Update : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ 
মতলব দক্ষিণের  সাংবাদিক মাহফুজ মল্লিকের নবজাতক শিশু কন্যা একটি প্রাইভেট হাসপাতালে লাইফ সাপোর্টে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এবং সহধর্মিণী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক মাহফুজ মল্লিক। 
তিনি জানান,গত ২৮ আগস্ট সকাল ৯টায়  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে থাকা তার সহধর্মিণী রোকেয়া বেগম ভর্তি হন।পরদিন মঙ্গলবার দুপুর ১২ টায় ওই হাসপাতালে সিজারিয়ান অপারেশন করা হয়  এবং  একটি কন্যা সন্তান জন্ম নেয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জনের বরাত দিয়ে মাহফুজ মল্লিক বলেন,শিশুর খাদ্য নালীর সমস্যার কারণে তাকে দ্রুত অপারেশন করাতে হবে।
বৃহস্পতিবার দুপুরে ওই হাসপাতালের শিশু সার্জন  দীর্ঘ প্রায় সাড়ে ৩ ঘন্টা চেষ্টায় সফলভাবে অপারেশনটি করেন।পরবর্তীতে শিশুর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে এনআইসিইউতে ভর্তি রাখার পরামর্শ দেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনআইসিইউ বিভাগে ভ্যান্টিলেটর সাপোর্টসহ ব্যাড না পাওয়ায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় নারায়নগঞ্জের সিদ্ধেশ্বরী সাইনবোর্ড এলাকায় প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয় এবং লাইফ সাপোর্ট দেয়া হয়।
গতকাল শুক্রবার ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন শিশুর অবস্থার কোন উন্নতি হয়নি। সর্বোচচ চেষ্টা করা হচ্ছে। একমাত্র আল্লাহ তায়ালা যদি তাকে সুস্থ করে তোলতে পারেন।অপরদিকে নবজাত শিশুর মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তিনি সুস্থ রয়েছেন।
এদিকে সাংবাদিক মাহফুজ মল্লিকের স্ত্রী ও নবজাতক শিশুর চিকিৎসার সাবর্ক্ষণিক খোঁজ খবর নিয়েছেন এবং  দোয়া করেছেন  মতলব  উত্তর, দক্ষিণ ও চাঁদপুরের সহকর্মী সাংবাদিকরা।এছাড়া মতলব বাজার শাহী জামে মসজিদে বাদ জুম্মা বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মাওলানা গোলাম সারওয়ার ফরিদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category