• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

ছেংগারচর পৌর সভায় ডেংগু মশা প্রতিরোধ ওষুধ ছিটানো হচ্ছে

শুধুমাত্র ওষুধ স্প্রে করেই মশক নিধন সম্ভব নয়…পৌর মেয়র মো. আরিফ উল্ল্যাহ সরকার

Lovelu / ১৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

ছেংগারচর পৌর সভায় ডেংগু মশা প্রতিরোধে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হয়েছে। বুধবার(২৩ আগস্ট) ওষুধ ছিটানোর উদ্বোধন করেন পৌর সভার মেয়র মো. আরিফ উল্ল্যাহ সরকার।

এ সময় কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মেয়র মো. আরিফ উল্ল্যাহ সরকার বলেছেন, শুধুমাত্র ওষুধ স্প্রে করেই মশক নিধন সম্ভব নয়। এজন্য নাগরিকদেরও সচেতন থাকতে হবে। বাসাবাড়ির আশেপাশে যাতে মশার বংশবৃদ্ধি না ঘটে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।’ ‘নিজ নিজ এলাকার বাসাবাড়ি, আঙিনা, ঝোপঝাড়, জঙ্গল ইত্যাদি পরিষ্কার রাখতে হবে।

তিনি আরোও বলেন, সমাজের সর্বস্তরের জনগণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পৃক্ত হতে হবে। সবাইকে জানাতে হবে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিসের লার্ভা জন্মায়। নিজেদের বাসা-বাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা প্যাকেট, বিভিন্ন ধরনের খোলা পাত্র, ছাদ কিংবা অন্য কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। জমে থাকা স্বচ্ছ পানি ফেলে দিন।

মেয়র বলেন,পৌরবাসীর সেবা করার জন্য মেয়র। হয়েছে। পৌরবাসী তাদের নাগরিক সুবিধা পাবার আশায় আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি তাদের সেবক হিসেবে কাজ করে যেতে চাই। ইতিমধ্যে আমি এলাকাভিত্তিক উন্নয়নমূলক কাজ পর্যবেক্ষণসহ শুরু করে দিয়েছি। সঠিকভাবে টিসিবির পণ্য বিতরণ, ডেংগু মশা প্রতিরোধ ওষুধ ছিটানো হচ্ছে, পাঁকা রাস্তা নির্মাণ, ছেংগারচর স্কুল মাঠ সংস্কার কাজ চলমান।

পৌর সভার মেয়র মো. আরিফ উল্ল্যাহ সরকার বৃহস্পতিবার(২৪ আগস্ট) টিসিবির পণ্য ও ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কার কাজের উদ্বোধন করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category