মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
বিরামপুরে ঘাতক ট্রাক, ইজিবাইক মুখমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) বিকেল ৫ টায় দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর রেলগেট সংলগ্ন গ্যাস পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে, এ ঘটনায় ১ জন এবং হাসপাতালে নেয়ার পথে ১ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে।
নিহতরা হলেন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের বড় বাইলশিরা গ্রামের আব্দুল মালেকের ছেলে আব্দুর রহমান (৫৬) এবং পৌর শহরের দোশরা পলাশ বাড়ি গ্রামের সুলতান মিয়ার ছেলে সিয়াম (৪) আহতরা হলেন উপজেলার দিওড় ইউনিয়নের বড় বাইলশিরা হলেন গ্রামের আকবর হোসেনের ছেলে ইজিবাইক চালক কবির হোসেন (৩৫) তার স্ত্রী ফাতেমা, (৩৩) মেয়ে শিশু আয়েশা সিদ্দিকা (১০) মাস, এবং বিরামপুর পৌর শহরের মৃত কেরামতের ছেলে আব্দুল মতিন (৫৫) আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক চালক, হেল্পারকে আটক করা হয়েছে এবং ঘাতক ট্রাক, ইজিবাইক পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।