আব্দুল মান্নান সিদ্দিকী:
১৫ আগস্ট মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন,আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ, আলোচনা সভা,দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করে।
বিভিন্ন মসজিদের দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রার্থনা আয়োজন করা হয়।