• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

বিরামপুরে ১৫ হাজার গাছের চারা বিতরণ করল গ্রামীণ ব্যাংক

Lovelu / ২২১ Time View
Update : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

“গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছাঁয়ার পরিবেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিরামপুর শাখার আয়োজনে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসুচি-২০২৩ অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক পলিপ্রয়াগপুর বিরামপুর শাখায় ফলজ- বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকাল ১০টায় বিরামপুর পৌর শহরের হাজী মার্কেটের সামনে গ্রামীণ ব্যাংক বিরামপুর শাখা অফিসে শাখার ব্যবস্থাপক নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর এরিয়া ম্যানেজার জিল্লুর রহমান, ব্যাংকের সেকেন্ড অফিসার আহসান হাবিব, অফিসারদ্বয় শফিকুল ইসলাম, আব্দুল কাফি, সাইফুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

গ্রামীণ ব্যাংক বিরামপুর শাখা অফিসে শাখার ব্যবস্থাপক নুরে আলম সিদ্দিকী জানান, গ্রামীণ ব্যাংক সারাদেশে ৩ কোটি গাছের চারা রোপনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় বিরামপুর এরিয়ার ১৩টি শাখায় ১ লক্ষ ৬৮ হাজার ১শ ৬২টি গাছের চারা বিতরণ করা হবে এর মধ্যে আজ উপজেলার গ্রামীণ ব্যাংক পলিপ্রয়াগপুর বিরামপুর শাখায় ১৫০০০ হাজার ফলজ-বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে।

গাছের চারা বিতরণ শেষে এরিয়া ম্যানেজার জিল্লুর রহমান বলেন, পরিবেশ ও ভারসাম্য রক্ষায় আমাদের সকলকে নিজ নিজ স্থান থেকে বিভিন্ন ধরনের ফলজ-বনজ ও ঔষধী গাছ রোপন করতে হবে। এতে করে একদিকে যেমন আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, অপরদিকে জলবায়ু পরিবর্তন এর ফলে যে দুর্যোগের সৃষ্টি হচ্ছে তা অনেকাংশে কমে যাবে। তিনি আরো বলেন, স্বাস্থ্য, প্রকৃতি, পরিবেশ ও অর্থনৈতিক সমৃদ্ধি বিবেচনায় আমাদের সবাইকে আরও বেশি বেশি করে বৃক্ষ রোপন করা প্রয়োজন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category