• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

ক্রয়-বিক্রয় রশিদ না থাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৪ ডিম ব্যবসায়ীকে জরিমানা

Lovelu / ২৭৪ Time View
Update : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি:

ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে বাজার তদারকি অভিযানে কুড়িগ্রাম সদর উপজেলার চার ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় ও কুড়িগ্রাম জেলা প্রশাসকের সহযোগীতায় শুক্রবার (১১ অাগস্ট) সকালে জেলা সদরের জিয়া বাজার ও অাদর্শ পৌর বাজারে বাজার তদারকি অভিযানে চার ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার সকালে জেলা সদরের জিয়া বাজার ও অাদর্শ পৌর বাজারে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। এসময় ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে জিয়া বাজারের শমসের ডিম ঘরকে ১ হাজার টাকা, আদর্শ পৌর বাজারের বাবা মায়ের দোয়া বাণিজ্য ভাণ্ডারকে ৫০০ টাকা, মায়ের দোয়া বাণিজ্য ভাণ্ডারকে ১ হাজার টাকা, এম এম ডিম আড়ৎকে ৫০০ টাকা সহ চারটি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় মোট ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।

অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা শাহীন আহমেদ এবং কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ‘ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category