• সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ সহ ১০ জুয়াড়ী গ্রেফতার

Lovelu / ২৮২ Time View
Update : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ সহ ১০ জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ আগস্ট ) বিকেল ৬টার দিকে এক তথ্য বার্তায় বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন।

তিনি জানান, বুধবার (৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উলিপুর থানাধীন নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের এক দল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দই খাওয়ার চর এলাকায় অভিযান চালায়। এসময় ওই গ্রামে জুয়া খেলারত অবস্থায় ১০ জুয়াড়ীকে গ্রেফতার সহ জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করে।

গ্রেফতাররা হলো, সাহেবের আলগা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দই খাওয়ার চর এলাকার মোঃ শফি আলম (২৫), মোঃ সুজন মিয়া (৩৩), মোঃ জিয়ারুল হক (২৯), মোঃ শাহাব উদ্দিন (৩০), মোঃ নুরুজ্জামান শেখ (৪০), মোঃ আজাদ (৩০), মোঃ আদম আলী (৩৮), মোঃ মাইদুল ইসলাম (৪০), মোঃ জহুরুল ইসলাম (৩৮) এবং মেকুরের আলগা গ্রামের মোঃ আশাদ খাঁ (৩৫)।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, ‘কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়াড়ীদের গ্রেফতার করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category