• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

কুড়িগ্রামে প্রান্তিক মানুষকে আইনি সেবা দিতে ‘বাড়ির কাছে পুলিশ’

Lovelu / ২৮৫ Time View
Update : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি:

প্রান্তিক মানুষের আইনি সেবা নিশ্চিত করার জন্য কুড়িগ্রামে চালু হয়েছে মাসিক বিট পুলিশিং প্রায়োরিটি সার্ভিস আওয়ার। মানুষের দোরগোড়ায় অাইনি সেবা পৌছে দেয়ার জন্য জেলা পুলিশ এই মাসিক বিট পুলিশিং স্পেশাল সার্ভিস চালু করেছে।

এ উপলক্ষ্যে সোমবার (৭ আগস্ট) সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত পুলিশ কর্মকর্তাবৃন্দ জেলার ৯টি উপজেলার ৭২টি ইউনিয়ন পরিষদ ও তিনটি পৌরসভায় অবস্থিত বিট পুলিশিং কার্যালয়ে স্ব স্ব অধিক্ষেত্রে অবস্থান করেন।

 

বিশেষ করে বয়স্ক ব্যক্তি, নারী ও শিশুদের অাইনি সেবা নিশ্চিত করার জন্য ‘বাড়ির কাছে পুলিশ’ প্রত্যয়ে প্রতিমাসে সকল ইউনিয়ন পরিষদে অবস্থিত বিট অফিসে সুনির্দিষ্ট একটি সময়ে সকল বিট অফিসারবৃন্দ অবস্থান করেন।

০৯ টি উপজেলার ১১ টি থানা,০৩ টি পৌরসভার সকল কার্যালয়ের ৭৮ টি বিটে আজ প্রায় ২৫০ মানুষ পুলিশি সেবা ও পরামর্শ গ্রহনের জন্য আসেন। তন্মধ্যে প্রায় ৬০ জনকে তাৎক্ষণিক পুলিশ ক্লিয়ারেন্স, পুলিশ ভেরিফিকেশন, জিডি, নন-এফআইআর সেবাসহ মামলা সংক্রান্ত বিষয়ে নানাবিধ পরামর্শ প্রদান করা হয়। ক্ষেত্রমতে সংশ্লিষ্ট আইনী পদক্ষেপ বা প্রতিকারের জন্য সংশ্লিষ্ট অফিসে রেফার করা হয়।

মাসিক ভিত্তিতে আয়োজিত আজকের কুড়িগ্রাম বিট পুলিশিং প্রায়োরিটি স্পেশাল সার্ভিস আওয়ার কার্যক্রমে কুড়িগ্রাম সদরের বিভিন্ন বিটে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ. কে. এম. ওহিদুন্নবী। এছাড়াও উলিপুর ও চিলমারী থানার বিটসমূহে উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম, ভূরুঙ্গামারী ও কচাকাটা থানার বিটসমূহে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মোর্শেদুল হাসান পিপিএম সহ স্ব স্ব থানার অফিসার ইনচার্জবৃন্দ ও বিট অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category