• রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

রূপগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া

Lovelu / ২৩৪ Time View
Update : বুধবার, ২ আগস্ট, ২০২৩

মো: রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

২ আগস্ট উপজেলার কাঞ্চন পৌরসভার টেকপাড়া, কালাদি, কাঞ্চন বাজার, কলাতলী, বিরাবো, রাণীপুরাসহ বিভিন্ন এলাকায় এ অনুষ্ঠান হয়। কালাদি বালুর মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঞ্চন পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমায়েত হোসেন, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক, কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মোহাইমিনুল ইসলাম মোমেন, আওয়ামী লীগ নেতা মোঃ মনির মাষ্টারসহ কাঞ্চন পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category