নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার নাংগলকোট উপজেলার উত্তর শাকতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা উৎসাহিত করার লক্ষে কমিটির পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের মাঝে বিনামুল্যে স্কুল ড্রেস,কলম ও ডায়েরি বিতরণ করা হয়েছে।
প্রধান শিক্ষক মোঃ এনায়েত উল্যার সভাপতিত্বে স্কুল মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি যুবলীগ নেতা জাহাঙ্গীর ইমরান, কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়িক মোঃ তাজুল ইসলাম, মাষ্টার মোবারক হোসেন, সাবেক ইউ,পি মেম্বার জাফর আহমেদ, স্কুলের সহকারি প্রধান শিক্ষক মাওলানা ফেয়ার আহমেদ, শিক্ষিকা তাহমিনা আক্তার, রশিদা বেগম, উম্মে কুরসুম ও হাছিনা মজুমদার ।
বক্তারা বলেন স্কুলটি সুনামের সহিত প্রতি বছর শতভাগ পাশ নিয়ে এগিয়ে যাচ্ছে। এছাড়া কমিটির সদস্য কাকৈর তলা নিবাসি বিশিষ্ট ব্যাবসাযি তাজুল ইসলামের সহযোগিতায় গরীব ছাত্র ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস ও কলম বিতরণ করে।