• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

কুড়িগ্রামে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থ সহ ৭ জুয়াড়ী গ্রেফতার

Lovelu / ৪০১ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ সহ সাত জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ার চর বাজারপাড়া (নয়াবাড়ি) গ্রামের অালম মিয়ার বসতবাড়ি থেকে জুয়াড়ীদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে এতথ্য নিশ্চিত করেন
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার।

গ্রেফতাররা হলো, উপজেলার খেয়ারচর বাজার দক্ষিণ পাড়া গ্রামের ইমাম হোসেন (৪২), খেয়ারচর এলাকার হাবিবুর রহমান (৩০), জয়নাল আবেদীন (৫৩), বিক্রিবিল দক্ষিণ পাড়া এলাকার ফুল মিয়া (৩৫), নুরনবী (৪০), খেওয়ারচর বাজার এলাকার মুকুল মিয়া (৩০) ও খেওয়ারচর দক্ষিণ পাড়া এলাকার লাল মিয়া (৫০)।

পুলিশ জানায়, বুধবার (২৬ জুলাই) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ার চর বাজারপাড়া (নয়াবাড়ি) গ্রামে বিশেষ অভিযান চালায় রৌমারী থানা পুলিশের একটি দল। এসময় ওই এলাকার আলম মিয়ার বসতবাড়িতে জুয়া খেলারত অবস্থায় ৭ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়। জুয়ার স্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৪ হাজার ১শ ৫০ টাকা জব্দ করা হয়।

ওসি রূপ কুমার সরকার বলেন, ‘গ্রেফতার ৭ জুয়াড়ীর বিরুদ্ধে জুয়া আইনে  মামলা দায়ের করে বিজ্ঞ অালাদতে প্রেরণ করা হয়েছে।’

০১৭১৮৯১০৭৯৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category