• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

নকলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

Lovelu / ২০৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

মো: ফিরোজ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলার নকলা উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন হয়েছে।

২৫ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো বোরহান উদ্দিন ওই মৎস্য সপ্তাহের উদ্ভোদন করেন। সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে র ্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান স্থান প্রদিক্ষিন করে পূর্বের স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে ২৫ কেজি মাছের পোনা অবমুক্ত করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা হয়।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো: বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আম্বিয়া খাতুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মুরসালিন মেহেদী, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, মৎস্যজীবী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ফকির এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মো: অনিক রহমান।

আলোচনা শেষে উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় মৎস্য চাষীগণ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category