• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

লোহাগড়ায় ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ,জরিমানা

Lovelu / ২৪৩ Time View
Update : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

মো:মাহাফুজুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল লোহাগড়া উপজেলার মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকে নোংরা পরিবেশে চিকিৎসাসেবা প্রদান ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করার কারণে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে সাত দিনের মধ্যে সকল ত্রুটি সংশোধনের নির্দেশনা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ জুলাই) সকালে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চিকিৎসাসেবার মানোন্নয়নে নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ সোমবার লোহাগড়া উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নড়াইল জেলা প্রশাসন। অভিযান পরিচালনাকালে লোহাগড়া সিএন্ডবি চৌরাস্তা এলাকায় মোর্শেদা ক্লিনিকের স্টোরে মেয়াদোত্তীর্ণ ওষুধ, নোংরা পরিবেশ, অপারেশন থিয়েটারে আলোর স্বল্পতা, যন্ত্রপাতি সঠিক প্রক্রিয়ায় জীবাণু মুক্ত না করাসহ নানাবিধ ত্রুটি ধরা পড়ে। তাই ক্লিনিকটিকে অর্থদণ্ডের পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে সকল ত্রুটি সংশোধনের নির্দেশ দেন আদালত।

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন জনগণের চিকিৎসাসেবার মান নিশ্চিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় জেলা সিভিল সার্জন অফিসের ডা:শুভাশিস বিশ্বাস ও আনসার সদস্যরা সহায়তা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category