মো: ফিরোজ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর জেলার নকলা উপজেলার কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
১৯ জুলাই বুধবার দুপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো: বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানা অফিসার ইনচার্জ মো: রিয়াদ মাহমুদ, উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার মুরছালিন মেহেদী, বীর মুক্তিযোদ্ধা মো: আবুল মুনছুর, ৩ নং উরফা ইউনিয়ন চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভুট্টো, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আহমেদ।
এসময় উপজেলা সহকারী কমিশনার ভুমি সিহাবুল আরিফ, সরকারি হাজী জাল মামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আলতাফ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ, সুধীজন ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলের পরিচিতি পর্বের পর বক্তারা তাদের বক্তব্য পেশ করেন। উপজেলার বিভিন্ন উন্নয়ের পাশাপাশি কিছু সমস্যা কথাও তুলে ধরেন। বিভাগীয় কমিশনারের বক্তব্যে ৭১ এর মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশের প্রতি বঙ্গবন্ধুর ত্যাগের মহিমার কথা ওঠে আসে এবং নকলা থানা অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ এর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনার উপজেলায় মাদক নির্মুল করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। মতবিনিময় শেষে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব সদস্যদের মাঝে ক্যারাতে ড্রেস, বই, গাছের চারা বিতরণ, বিআরডিবির অপ্রধান শস্য কর্মসূচীর সূফলভোগী ১০ জন সদস্যের মাঝে ঋণের চেক বিতরণ এবং উপজেলার ভিক্ষুক পুনর্বাসনের জন্য দুজন ভিক্ষুককে মালামাল সহ দোকান ঘর প্রদান করে ১ নং গনপদ্দী ডিজিটাল ইউনিয়ন পরিদর্শন করেন এবং জালালপুর গ্রামের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।