মোঃ আবু সাঈদ, বিরামপুর দিনাজপুর প্রতিনিধিঃ
সুইডেনে রাষ্ট্রিয় পৃষ্ঠপোষকতায় পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন শরীফকে অবমাননা ও পোড়ানোর প্রতিবাদে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ২ নং কাটলা ইউনিয়ন শাখার ইমাম মুয়াজ্জিন পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর কাটলা ইমাম মুয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা নুরুজ্জামানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল-সমাবেশে উপস্থিত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ, পরিষদের অন্যতম সদস্য মোসলেম উদ্দিন, আলাউদ্দিন, কাটলা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মাগরিব বিন আফাজ কাটলা বনিক সমিতির সভাপতি কোবাদ হোসেন, সাধারণ সম্পাদক শামসুল মিয়া এবং দলমত নির্বিশেষে এলাকার সর্বস্তরের মুসলিম গন বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন।
বিক্ষোভ মিছিল নিয়ে কাটলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাটলা উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ ও মুনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়।