• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

মতলবে গোল্ড কাপ ফুটবল টূর্ণামেন্টের ট্রফি প্রদান

দেশের ক্রীড়া উন্নয়নে বর্তমান সরকারের অনেক উন্নয়ন করেছে — এম ইসফাক আহসান সিআইপি

Lovelu / ২৬৪ Time View
Update : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

মতলব উত্তর উপজেলায় লতরদী সুপ্ত প্রতিভা গোল্ড কাপ ফুটবল টূর্ণামেন্ট ২০২৩ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই বিকালে সাতানী লতরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা আয়োজন করে লতরদী গ্রামের যুবসমাজ।ফাইনাল ম্যাচে অংশ গ্রহণ করে ভাই বন্ধু একাদশ বনাম রয়েল স্টার একাদশ। ২-১ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয়েছে ভাই বন্ধু একাদশ। ম্যান অব দ্য ম্যাচ হয়েছে মো. মাসুদ।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন, বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এম ইসফাক আহসান সিআইপি।

সাবেক ইউপি সদস্য ইসহাক মোল্লার সভাপতিত্বে ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সদস্য সাইফুল সরকারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন রুহুল, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি অ্যাড. জসিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা প্রভাষক মেহেদী মাসুদ প্রমুখ।

প্রধান অতিথি এম ইসফাক আহসান বলেন, ক্রীড়া শক্তি ক্রীড়াই বল, মাদক ছেলে মাঠে চল। এই স্লোগানে আমাদের যুবসমাজকে চলা উচিৎ। কারণ বর্তমান সময়ে অধিকাংশ যুবকরাই মোবাইল আসক্ত হয়ে গেছে। অপ্রয়োজনে মোবাইল ছেড়ে মাঠে খেলাধুলা করা অনেক ভালো।

তিনি আরও বলেন, দেশের ক্রীড়া উন্নয়নে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছে। যা উপজেলা পর্যায়ও পৌছে গেছে। তাই আমি বলব লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যাবেন। আমি সার্বিক সহযোগীতা করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category