• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

বিরামপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Lovelu / ৩৫১ Time View
Update : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৪২) কে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৪২) বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নের সীমান্তবর্তী দাউদপুর ব্যাপারীপাড়া গ্রামের মৃত তয়েজ উদ্দিনের ছেলে।

মামলা সুত্রে জানা যায়, সোমবার (৩ জুলাই) রাত পৌনে ১১টার দিকে বিরামপুর উপজেলার সীমান্তবর্তী দাউদপুর ব্যাপারীপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশনায় এসআই তুহিন বাবু’র নেতৃত্বে সর্ঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান চালান। এসময় পুলিশ দাউদপুর ব্যাপারীপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলামের শয়ন ঘরের ভিতরে খাটের নিচ হতে সাদা প্লাষ্টিকের বাজারের ব্যাগে কালো পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় দুই কেজি শুকনা গাঁজা সহ আসামিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সালের ৩৬ (১) সারণির ১৯(ক) ধারায় দায়ের করেন। মামলা নং-০২, তাং ০৪/০৭/২৩ ইং।

বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার (৪ জুলাই) সকালে আসামি সিরাজুলকে দিনাজপুর বিজ্ঞ আদালতে সোর্পদন করা হয়েছে। তিনি আরো জানান, মদক দ্রব্যের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মাদক দ্রব্যের নিয়ন্ত্রণ ও প্রতিরোধ এই অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category