ওমর ফারুক সাইম।।
খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে কচুয়া উপজেলার এনায়েতপুর গ্রামের প্রবীন আওয়ামী নেতা ও দীর্ঘ সময়ের জন প্রতিনিধি (সাবেক ইউপি সদস্য) মোহাম্মদ আলী তালুকদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২১ জুন) সকালে উপজেলার এনায়েতপুর তালুকদার বাড়িতে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী তালুকদারের মেঝু পুত্র অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কবি মোঃ আলী আক্কাস তালুকদার ও ছোট পুত্র মিজানুর রহমান তালুকদারের উদ্যোগে এসব খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং মরহুমের আত্নার মাগফিরাত কামনাসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনার জন্য মোনাজাত করা হয়।
উল্লেখ্য, প্রবীন আওয়ামী নেতা ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী তালুকদার বিগত ২০২২ সালের ২১ জুন বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র ও পাঁচ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।