আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় ভাগ্যকূল ইউনিয়নের আল-আমিন বাজরে বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭,৩৮,৪২ ও ৫২ ধারা লঙ্ঘিত হওয়ায় ৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
২০ জুন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর( মুন্সিগন্জ) এর সহকারী পরিচালক আব্দুস সালামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর ও ডেজিগনেটেড ফুড সেফটি ইন্সপেক্টর নাসরীন সুলতানা মিলি।
সার্বিক সহযোগিতায় ছিলেন,শ্রীনগর থানার পুলিশ ফোর্স।
এ ব্যাপারে সহকারী পরিচালক আব্দুস সালাম বলেন, মুন্সীগঞ্জের প্রতিটি উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন সময়ে বাজার মনিটরিং ব্যবস্থা অব্যাহত থাকবে।