• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

বিরামপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

Lovelu / ২৫৭ Time View
Update : বুধবার, ১৪ জুন, ২০২৩

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর জেলার বিরামপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৩ইং এর শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জুন) সকাল ১০টায় বিরামপুর শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) উদ্বোধনী খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ মো: আক্কাস আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, সহকারি কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ (ভারঃ) মেসবাউল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার সমশের আলী মন্ডল, অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মমিনুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পলিপ্রয়াগপুর ইউপি চেয়ারম্যান রহমত আলী, মকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, দিনাজপুর দক্ষিণ উন্নয়ন ফোরাম (দিদউফ) এর সাধারণ সম্পাদক লায়ন মোজ্জাম্মেল হক, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় আটটি দল অংশ গ্রহণ করেন। এতে মুকুন্দপুর ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দল ও জোতবানী ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হয়। এসময় দুই দল নির্ধারিত সময়ে ১-১ গোল প্রদান করেন। পরে টাইব্রেকারে মুকুন্দপুর ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দল জয়ী হয়।

দ্বিতীয়ার্ধে খেলায় পলিপ্রয়াগপুর ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দল ও কাটলা ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হয়। এতে কোন দল গোল না করায় নির্ধারিত সময় শেষ হয়। পরে টাইব্রেকার অনুষ্ঠিত হয়। এতে কাটলা ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দল জয়ী হয়।

এ খেলা পরিচালনা করেন রেফারী ওবায়দুর রহমান, বিপ্লব, ফয়জার, উপজেলা ক্রীড়া সংস্থার মুক্তি মাহমুদ খাঁন ও মোস্তাফিজুর রহমান মাসুম। খেলার সঞ্চালনায় ছিলেন আসাদুজ্জামান আসাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category