মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা ও উপজেলার নবাগত সহকারী কমিশনার ভুমি (এসি ল্যান্ড) মুরাদ হোসেনকে বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জুন) রাত ৯টায় বিরামপুর প্রেসক্লাবের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন। এসময় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট এবং নবাগত এসিল্যান্ড মুরাদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বিরামপুর প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
এতে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, নবাগত এসি ল্যান্ড মুরাদ হোসেন, বিরামপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিশির কুমার, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মেজবাউ ইসলাম, দক্ষিণাঞ্চলন উন্নয়ন ফোরামের সাধারণ মোজাম্মেল হক, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজ উদ্দিন সরকার, সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এ সময় বিরামপুর প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।