• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ব্যবসায়ীর দোকানে হামলা ভাংচুর লুটপাট

Lovelu / ১৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

মো: রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় মুদি দোকানে হামলা ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত ৬ জুন উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকার ইয়াবা শাকিব ও তার সহযোগী ৫-৬ সদস্যের এক দল সন্ত্রাসী ধারালো ছেন, দা, চাপাতি, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রে শস্ত্রেসজ্জিত হয়ে ভায়েলা বাজারে ইন্নত আলী মিয়ার ছেলে আমিনুল হকের মুদি দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে দোকানে থাকা ৫০ হাজার টাকার মালামাল ও নগদ ১ লাখ ২৫ হাজার টাকা লুটপাট করে নিয়ে যায়।

এ ঘটনায় বাধা দিলে আমিনুল হক ও তার ছেলে কবির হোসেনকে (২৪) এলোপাতাড়ি ভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।

এ ঘটনায় ব্যবসায়ী আমিনুল হক বাদী হয়ে ইয়াবা শাকিব (২০), মোঃ আশিক (১৯), মোঃ মারুফ (১৮), রনি (১৯), ফয়সাল (২০), মোঃ সবুজকে (১৮) আসামি করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, ব্যবসায়ীর দোকানে হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category