• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

৩৯ টি ল্যাপটপ ও  চোরাই মালামাল উদ্ধার, আইজিপি অর্থ পুরস্কার পেল নড়াইল জেলা পুলিশ

Lovelu / ২৪৯ Time View
Update : শনিবার, ৩ জুন, ২০২৩

মো:মাহাফুজুর রহমান নড়াইল জেলা প্রতিনিধি:

স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে আধুনিক প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে সরকারের আইসিটি বিভাগ কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারিভাবে উন্নতমানের ল্যাপটপসহ অন্যান্য আইসিটি সরঞ্জাম প্রদান করা হয়।

নড়াইল জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে গত ২৬ জানুয়ারি হতে ১৭ মার্চ পর্যন্ত ল্যাপটপসহ অন্যান্য ইলেক্ট্রনিক ও ইলেকট্রিক্যাল সামগ্রী চুরি হয়। এরই প্রেক্ষিতে নড়াইল জেলার লোহাগড়া ও সদর থানায় একাধিক মামলা রুজু হয়। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মামলা তদন্তকালীন সময়ে নড়াইল জেলা পুলিশ অভিযান পরিচালনা করে গোপালগঞ্জ ও ফরিদপুর হতে নড়াইল থেকে চুরি হওয়া মালামালসহ ৩৯ টি সরকারি ল্যাপটপ ও বিপুল পরিমাণ চোরাইমাল উদ্ধার করে এবং চুরির ঘটনার সাথে জড়িত আন্তঃজেলা চোর চক্রের ০৬ জনকে গ্রেফতার করে। এরূপ কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নড়াইল জেলা পুলিশকে অর্থ পুরস্কার প্রদান করেন বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম(বার), পিপিএম মহোদয়।

আজ ৩ জুন (শনিবার) অপরাহ্ণে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয় অভিযানে মূল ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের নিকট এ অর্থ পুরস্কার হস্তান্তর করেন। পুলিশ সুপার মহোদয়ের নিকট থেকে অর্থ পুরস্কার গ্রহণ করেন জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), এসআই(নিঃ) আলী হোসেন ও কনস্টবল মোঃ সোহান হাসান, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category